আপনি কি মেধাবী ও পরিশ্রমি ?
আপনি কি শিক্ষকতায় ক্যারিয়ার গঠনে আগ্রহী?
আপনি কি চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী? তাহলে আপনার
সহায়তার জন্য অপেক্ষা করছে,
মাস্টার ক্যাডেট কেয়ার একাডেমী।
মাস্টার ক্যাডেট কেয়ার একাডেমী ২০০১-২০২৬ সাল পর্যন্ত প্রাইভেট কোচিং হিসেবে বাঁশতৈল গ্রামের আমতৈল পাড়ায় কছিম উদ্দিন মাতাব্বরের বাড়িতে পরিচালিত হয়ে আসছে। ইতি পূর্বে মাস্টার ক্যাডেট কেয়ার একাডেমী হতে ক্যাডেট কলেজ ভর্তিতে লিখিত পরীক্ষায় পাশসহ চৃড়ান্ত চান্স, PEC,JSC,SSC পরীক্ষায় A+ অর্জনসহ গর্বিত ইতিহাস রয়েছে। আপনি আরও জেনে খুশি হবেন যে, আপনার প্রিয় এলাকা বাঁশতৈল বাজারে মাস্টার ক্যাডেট কেয়ার একাডেমী ব্যাপক আকারে আধুনিক ও উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। মাস্টার ক্যাডেট কেয়ার একাডেমীর বর্তমান শিক্ষা শিক্ষাকার্যক্রম সমূহ হলো-
১।
মাস্টার ক্যাডেট কোচিং -
আবাসিক-নিয়মিত, আবাসিক অনিয়মিত, অনাবাসিক-নিয়মিত ও অনাবাসিক
–অনিয়মিত।
২। মাস্টার ক্যাডেট স্কুল- (প্লে গ্রুপ-পঞ্চম শ্রেণি)-আবাসিক ও অনাবাসিক।
৩। মাস্টার একাডেমিক কোচিং- (প্রথম শ্রেণি-দশম শ্রেণি)
-আবাসিক ও অনাবাসিক।
মাস্টার ক্যাডেট কেয়ার একাডেমী প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব প্রকাশ এবং বোর্ড পরীক্ষায় ঈর্ষানীয় ফলাফল করা। মাস্টার ক্যাডেট কেয়ার একাডেমীর শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্যে উপযুক্ত প্রার্থীর মাধ্যমে শিক্ষক প্যানেল গঠন করার জন্য বিশাল Job circular প্রকাশ করা হয়েছে।
পদের নাম
প্রধান শিক্ষক
যোগ্যতাঃইংরেজি,গনিত,পদার্থ, রসায়ন,হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে স্নাতক(সম্মান)।
অথবা
দীর্ঘদীন ধরে শিক্ষকতায় ব্যস্ত এমন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাঃ
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা
হবে।
আগ্রহী
প্রার্থীদেরকে আগামী
২৭-০৯-২০২৬ ইং
তারিখের মধ্যে
প্রতিষ্ঠাতা ও
সভাপতি বরাবর শুধু মাত্র
আবেদনপত্র সরাসরি
অথবা jobsnbjks@gmail.com তে মেইল করার জন্য বলা হলো।
ধন্যবাদান্তে
মোঃ তোফাজ্জল হোসেন
প্রতিষ্ঠাতা ও সভাপতি
মাস্টার ক্যাডেট কেয়ার একাডেমী
বাঁশতৈল বাজার, মির্জাপুর, টাঙ্গাইল।
01746-946105
.......................................................................................................................................................................
.......................................................................................................................................................................
.......................................................................................................................................................................
.......................................................................................................................................................................
.......................................................................................................................................................................
নয়াপাড়া-বাঁশতৈল যুব কল্যান সংস্থা (NBJKS) ২০১০ সাল থেকে বাংলাদেশের টাংগাইল জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগণের জন্য আর্থ-সামাজিক কার্যক্রম ও উন্নয়নমূলক কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে আসছে। সংস্থাটি ২০১০ সাল থেকে বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় টাংগাইল জেলার বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। নয়াপাড়া-বাঁশতৈল যুব কল্যান সংস্থা (NBJKS) এর ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নির্বাহী পরিচালক পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করছে।
দায়িত্ব ও কর্তব্য:
· নয়াপাড়া-বাঁশতৈল যুব কল্যান সংস্থা (NBJKS) এর ঋণ-বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারনা নেয়া।
· স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সংস্থার প্রতিনিধিত্ব করা।
· প্রতিষ্ঠানের সামাজিক কর্মসূচি (যেমন: স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সচেতনতা বৃদ্ধি) মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা।
· সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা এবং অফিসে সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা।
· উপযুক্ত পরিকল্পনা ও বাজেট প্রস্তুত এবং বাস্তবায়ন, তহবিলের চাহিদা নিরুপণ ও অর্থায়ন, স্টাফ নিয়োগ ও তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো, দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং কর্মসম্পাদন মূল্যায়ন করা, নিরীক্ষা ও পরিবীক্ষণ সম্পর্কে প্রয়োজনীয় ধারনা নেয়া।
· সংস্থার মাসিক আর্থিক(AIS) ও এমআইএস (MIS) প্রতিবেদন প্রস্তুত, পর্যালোচনা ও দাখিল করা।
· বিবিধ
শিক্ষাগত যোগ্যতা:শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নহে। তবে যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাঃ
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৭-০৮-২০২৬ ইং তারিখের মধ্যে সংস্থার সভাপতি
বরাবর শুধু মাত্র আবেদনপত্র সরাসরি অথবা jobsnbjks@gmail.com তে মেইল করার
জন্য বলা হলো।
ধন্যবাদান্তে
মোঃ তোফাজ্জল হোসেন
সভাপতি
নয়াপাড়া-বাঁশতৈল যুব কল্যান সংস্থা (NBJKS)
বাঁশতৈল, মির্জাপুর, টাঙ্গাইল।
01746-946105
া
·
·



0 Comments